NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রুশ হামলায় ইউক্রেনে দুই পুলিশ সদস্য নিহত


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০২ এএম

রুশ হামলায় ইউক্রেনে দুই পুলিশ সদস্য নিহত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে মঙ্গলবার রুশ হামলায় দুই পুলিশ সদস্য নিহত এবং চার তদন্তকারী আহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকোর বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ক্লাইমেনকো টেলিগ্রামে বলেছেন, রাশিয়া যখন গোলা দিয়ে ‘আবার আঘাত করে’, তখন পুলিশ সদস্যরা আগের একটি হামলায় ক্ষতিগ্রস্ত একটি খামার ভবন পরিদর্শন করছিলেন।

তিনি আরো বলেন, ‘উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে দুই পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে।

আরো চার তদন্তকারী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।’

 

ক্লাইমেনকোর টেলিগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, উদ্ধারকারীরা একটি ধসে পড়া ভবন থেকে ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্যর মৃতদেহ তুলে নিয়ে যাচ্ছেন।

এএফপি বলেছে, মস্কোর দুই বছরের আক্রমণজুড়ে রাশিয়ার সীমান্তবর্তী সুমি অঞ্চলটিকে লক্ষ করা হয়েছে।

২০২২ সালে আক্রমণের শুরুতে রুশ বাহিনী সুমি থেকে পেছনে হটেছিল। তবে এই অঞ্চলটি এখনো সীমান্তের ওপার থেকে নিয়মিত কামানের হামলার শিকার হয়।