NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আমেরিকায় সড়ক দু র্ঘ ট না য় প্রাণ গেলো সিলেটি বাবা-মেয়ের


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৪, ০৭:০৪ পিএম

আমেরিকায় সড়ক দু র্ঘ ট না য় প্রাণ গেলো সিলেটি বাবা-মেয়ের

যুক্তরাষ্ট্রের মিশিগানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সিলেটের এক ব্যবসায়ী ও তার মেয়ে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

 


দুর্ঘটনায় নিহতরা হলেন-  সিলেট মহানগরের পৌরবিপনী মার্কেটের ‘কাঁচ ঘর’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু (৫৫) এবং সাজুর মেয়ে মমো জাহাঙ্গীর। এছাড়া সাজুর ছেলে তামিম জাহাঙ্গীর এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

 


দুজনের মৃত্যু বিষয় সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন ‘কাঁচ ঘর’র ম্যানেজার অর্জুন ঢালি। 

 

 

 

তিনি জানান- প্রায় ৩ বছর আগে সাজু পরিবার নিয়ে আমেরিকায় গেছেন। সে দেশের নাগারিত্ব পেয়েছেন তারা। তারা মিশিগানে থাকতেন। একটি কাজে ছেলে-মেয়েকে নিয়ে গাড়ি করে বের হলে বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে মমো মারা যান। আহত ছেলে তামিম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। 

 

 

 


লাশ দুটি দেশে নিয়ে আসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্জুন ঢালি।