NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

টুটুল ভালো থাকুক, তার জন্য শুভকামনা: তানিয়া


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৮ এএম

>
টুটুল ভালো থাকুক, তার জন্য শুভকামনা: তানিয়া

দেশের শোবিজ জগতের সফল ও জনপ্রিয় দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদের সংসার ভেঙে গেছে। এমনকি বিচ্ছেদের ধাক্কা সামলে নতুন সংসারও পেতেছেন টুটুল। এরইমধ্যে দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন তিনি। জানা গেছে, এস আই টুটুলের নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া।

টুটুলের দ্বিতীয় বিয়ের খবরটি জেনেছেন তার প্রথম স্ত্রী তানিয়া আহমেদও। এ বিষয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলছেন তিনি। তানিয়া বলেন, ‘খবরটি আমিও শুনেছি। ও (টুটুল) ভালো থাকুক। তার জন্য শুভকামনা রইলো। সে যদি ভালো থাকে তাহলে আমার সন্তানরাও ভালো থাকবে। সুতরাং তার ভালো থাকাটা আমার জন্য জরুরি।’

দুজনের মধ্যে ডিভোর্স হয়েছে কিনা? কবে হয়েছে জানতে চাইলে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘সে তো অবুঝ না, গাধাও না, যে নিয়মের বাইরে গিয়ে এমন কিছু করবে। নিয়ম মেনেই সে বিয়ে করেছে।’

তানিয়ার ভাষ্যে, ‘বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে। তবে তারা জানতো সে বিয়ে করবে। আমিও বাচ্চাদের এসব জানাতে চাই না। আমরা সবসময় ছেলে-মেয়েদের ভালো জিনিসিটাই শেখানোর চেষ্টা করেছি। কখনো তাদের সামনে ঝগড়াঝাটি বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করিনি।’

tutul-tania
টুটুল ও তানিয়ার বিয়ের ছবি

দুজনের দূরত্ব প্রসঙ্গে টুটুলের সাবেক স্ত্রী বলেন, ‘এটা ঠিক আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল। সে মিউজিকের মানুষ। তার জীবনধারণটা একটু অন্যরকম। সে জায়গাটায় হয়তো দূরত্ব হয়েছে।’

প্রায় দুই যুগের দাম্পত্য জীবন আপনাদের। ভালোবাসার জায়গা থেকে ভক্ত-শুভাকাঙক্ষীরা তো এই সিদ্ধান্তে আহত হতে পারেন। এমন কথার জবাবে তানিয়া বলেন, ‘দুজন ভালো মানুষও একসঙ্গে থাকতে থাকতে একসময় আলাদা হয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। এখানে তো আর সব বলার কিছু নাই।’

সবশষে তানিয়া বলেন, ‘তার জন্য আমার শুভকামনা থাকলো। দোয়া থাকলো। সে ভালো থাকুক।’

উল্লেখ্য, এস আই টুটুল টুটুল ও তানিয়া আহমেদ বিয়ে করেছিলেন ১৯৯৯ সালে। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। তাদের ঘর আলো করে পৃথিবীতে আসে দুই ছেলে ও এক মেয়ে। তিন সন্তানকে নিয়ে তানিয়া-টুটুলের সুখের অন্ত ছিল না। কিন্তু সেই সুখের সংসার আর টিকলো না।