NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

‘দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা’ অনুশীলনের ফসল মডরিচের এই গোল


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ১০:১২ পিএম

‘দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা’ অনুশীলনের ফসল মডরিচের এই গোল

বক্সের বাইরে থেকে এর আগে অনেকবার গোল করেছেন লুকা মডরিচ। রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার জার্সিতে নান্দনিক গোলও করেছেন এই মিডফিল্ডার। কিন্তু গত রাতে সেভিয়ার বিপক্ষে যে গোলটি করলেন তা ‘স্পেশাল’ বটে। বয়স পেরিয়েছে ৩৯, মাঠের পারফরম্যান্সেও আগের সেই ধার নেই।

জায়গা হারিয়েছেন রিয়ালের শুরুর একাদশে। বদলি নেমে যেটুকু সুযোগ পান সেখানেও প্রভাব রাখতে পারছিলেন না। তবে হুট করে আসেনি এমন একটি গোল। দিনের পর দিন অনুশীলনের ফসল হিসেবেই এই গোল পেয়েছেন বলে জানিয়েছেন মডরিচ।

 

ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। আক্রমণেও সেভাবে ভালো করতে পারছিল না। মধ্যমাঠের দখলও নিতে পারেনি কার্লো আনচেলোত্তির দল। তাতে জালের দেখা পাচ্ছিলেন না ফরোয়ার্ডরা।

৭৫ মিনিটে বদলি হিসেবে মাঠে আসেন মডরিচ। এর ছয় মিনিট পরেই পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল। বক্সের বাইরে বল পেয়ে একটু জায়গা বানিয়ে ডান পায়ে শট নেন তিনি, বল ডান পাশের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। তাঁর এই গোলেই ম্যাচ জিতে লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে গেছে লস ব্লাংকোরা। শীর্ষস্থান করেছে আরো মজবুত।

 

এমন গোল অবশ্য নতুন কিছু নয় মডরিচের কাছে। এর পরও বলেছেন নিয়মিত পরিশ্রমের কারণে তা সম্ভব হয়েছে,‘দিনের পর দিন অনুশীলন করেই এটা রপ্ত করতে হয়েছে আমাকে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা আমাকে দূর থেকে শট নেওয়ার অনুশীলনে দেখতে পাবেন। ফুটবলে আপনাকে শট নিতেই হবে, আমি আজ চেষ্টা করেছি এবং গোলও পেয়েছি।’

এই ম্যাচে রিয়াল পয়েন্ট হারাবে না এমন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন না বলে জানালেন মডরিচ, ‘অধ্যবসায় আমাদের অন্যতম শক্তির জায়গা। আমরা কখনো থামি না। আমরা সুযোগ তৈরি করি এবং শেষ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখি। জানতাম, এই ম্যাচে আমরা পয়েন্ট হারানো চলবে না কারণ বার্সেলোনা আমাদের অনেকটা কাছাকাছি চলে এসেছে এবং আমরা তা হতে দিতে পারি না।’ ২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৫৭ পয়েন্টে দুয়ে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৫৬, আছে তিনে।