NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এবার ‘পাঠাও’ কুরিয়ারের ভ্যান থেকে ইয়াবার চালান উদ্ধার


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:১৮ পিএম

এবার ‘পাঠাও’ কুরিয়ারের ভ্যান থেকে ইয়াবার চালান উদ্ধার

এবার ‘পাঠাও’ কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবার চালান। সেই সঙ্গে আটক করা হয়েছে তিনজনকে। কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি টেকনাফ সীমান্ত থেকে চট্টগাম যাচ্ছিল। কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার মরিচ্যা তল্লাশি ফাঁড়িতে বিজিবি সদস্যরা শনিবার বিকালে তল্লাশির সময় কাভার্ডভ্যান থেকে ইয়াবার চালানসহ পাচারকারীদের আটক করেন।

 

কক্সবাজারের রামুর বিজিবি-৩০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী পাঠাও কুরিয়ার সার্ভিসে পাচারকালে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যান থেকে আটক করা হয় কুমিল্লার নাঙ্গলকুটের বাসিন্দা এবং চালক মাসুদ রানা (৩৪), গাইবান্ধার শাখাটার বাসিন্দা মো. জামিল আহম্মেদ (২০) ও কক্সবাজারের চকরিয়ার রাহাত সরোয়ারকে (১৯)।

তিনি জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। ইয়াবার চালানটি কাভার্ডভ্যানের পার্সেলের ভেতরে পাচার করা হচ্ছিল।

এ ব্যাপারে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।