NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

শুভ জন্মদিন প্রিয়াঙ্কা চোপড়া


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৭ এএম

শুভ জন্মদিন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়গুণ ও ব্যক্তিত্ব দিয়ে বিশ্বের অগণিত মানুষের মন জয় করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। দীর্ঘ ক্যারিয়ারে বহু সুপারহিট হিন্দি সিনেমা উপহার দিয়েছেন তিনি। 

এরপর মনোযোগ দিয়েছেন হলিউডে। সেখানেও নিজের অবস্থান পাকা করেছেন এ তারকা। আজ এই বলি অভিনেত্রীর জন্মদিন। ১৯৮২ সালে এই দিনে বিহারের জামশেদপুরে জন্মগ্রহণ করেন তিনি।

২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে তার অভিষেক হয়। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওলের বিপরীতে ‘দ্য হিরো’ সিনেমার মাধ্যমে প্রবেশ করেন। 

২০০৪ সালে ‘আন্দাজ’ সিনেমার জন্য তিনি সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি ‘ফ্যাশন’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

২০১৮-এর ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে রাজকীয় আয়োজনে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা। হিন্দু ও খ্রিষ্টান রীতিতে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকে প্রিয়াঙ্কা স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন।