NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

মুকেশ আম্বানির যে পরামর্শ মেনে চলেন রণবীর


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৫৫ পিএম

মুকেশ আম্বানির যে পরামর্শ মেনে চলেন রণবীর

বলিউড অভিনেতা রণবীর কাপুর ক্যারিয়ারের শুরু থেকেই সকলের মনে জায়গা করে নিয়েছিলেন ভালো অভিনয়ের গুণে। বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসাও কুড়িয়েছেন। তবে সাফল্য-ব্যর্থতা একসঙ্গে নিয়েই চলতে হয় সেলিব্রেটিদের।

এ ক্ষেত্রে রণবীর কাপুর মুকেশ আম্বানির একটি উপদেশ কখনোই ভোলেন না। মুকেশ তাঁর কাছে বড় ভাইয়ের মতো। সে সূত্রেই রণবীরকে মুকেশ সাফল্য ও ব্যর্থতা নিয়ে একটি উপদেশ দিয়েছিলেন।

 

গতকাল প্রদান করা হয় ‘লোকমত মহারাষ্ট্রীয়’ পুরস্কার।

এবারের আসরে বছরের সেরার পুরস্কারের জন্য রণবীরকে মনোনীত করা হয়। গতকাল এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মাননা গ্রহণ করেন তিনি। মঞ্চে মুকেশ আম্বানিকে নিয়ে কথা বলেন এই অভিনেতা।

 

রণবীর কাপুর বলেন, “আমার জীবনে সাধারণ তিনটি লক্ষ্য রয়েছে।

প্রথমত নম্রতার সঙ্গে অর্থবহ কাজ করা। মুকেশ ভাইয়ের কাছ থেকে অনেক অনুপ্রেরণা নিয়েছি। তিনি সব সময়ই বলেছেন, ‘মাথা নিচু করে কাজ করে যাও। সফলতা মাথায় নিও না এবং ব্যর্থতা হৃদয়ে রেখো না।’ দ্বিতীয়ত ভালো মানুষ হওয়া।
আমি ভালো সন্তান, ভালো বাবা, ভালো স্বামী, ভালো ভাই, ভালো বন্ধু হতে চাই। তৃতীয়ত ভালো নাগরিক হওয়া।”

 

ধনকুবের মুকেশ আম্বানি ও তাঁর ছেলে আকাশের সঙ্গে রণবীরের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। নানা সময়ে তাঁদের একসঙ্গে দেখা যায়। কিছুদিন পরই মুকেশ আম্বানির আরেক পুত্র অনন্ত আম্বানির বিয়ে। এতে স্ত্রী আলিয়াকে নিয়ে নাচবেন রণবীর।