NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

‘স্যাটারডে ভাইবস’-এ গাইবেন জেমস


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০১ পিএম

‘স্যাটারডে ভাইবস’-এ গাইবেন জেমস

কিংবদন্তি ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস বর্তমানে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামীকাল ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার (আইসিসিবি-০৪) নবরত্ন হলে ‘স্যাটারডে ভাইবস’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি। 

এতে জেমস ছাড়াও রনি, রায়হান অ্যান্ড রকার্স, তপু সাঈদ ও সুমনের পরিবেশনা থাকছে। এ কনসার্টটি আয়োজন করেছে ‘৯৫-৯৭ ফ্রেন্ডস’।

এছাড়া ৯৫-৯৭ ফ্রেন্ডসদের তত্ত্বাবধানে আয়োজিত এ কনসার্টটির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ইফতি শিমুল।

 

কনসার্ট প্রসঙ্গে আয়োজক কমিটির প্রধান ইফতেখারুল ইসলাম শিমুল জানান, দিনব্যাপী অনুষ্ঠানে বিকেল ৩টায় সাংস্কৃতিক পর্বের শুরুতে গান পরিবেশন করবেন রনি, রায়হান অ্যান্ড রকার্স, তপু সাঈদ, সুমন ও ডিজে সনিকা। আর কনসার্টের শেষে রয়েছে নগরবাউল জেমস’র গান। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করেছেন তারা।

 

উল্লেখ্য, ‘স্যাটারডে ভাইবস’ শীর্ষক এই কনসার্টটির স্পন্সর হিসেবে রয়েছে ব্র্যাক নেট, ইস্পাহানি, এসিআই ফান সুপার চ্যাম্প, ইমোউ, দ্য লাউঞ্জ৯৫, কুলফিডো, সলিউশন স্পিন। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ম্যাচ বক্স কমিউনিকেশন্স এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশন।