NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকেই বেশি পছন্দ পুতিনের


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩২ পিএম

প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকেই বেশি পছন্দ পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আসন্ন নভেম্বরের নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেনকেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যোগ্য মনে করেন। পুতিনের মতে, বাইডেন আরো অভিজ্ঞ, সাদাসিধা ব্যক্তি। অবশ্য পুতিনের এই মন্তব্যে নিশ্চিতভাবেই অনেকেই ভ্রু কুঁচকাবেন।

অবশ্য ২০১৬ সালে ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগে পুতিন তাঁকে ‘অসামান্য ও প্রতিভাবান’ বলে প্রশংসা করেছিলেন।

অন্যদিকে বাইডেন কয়েক বছর ধরেই পুতিনের তীব্র সমালোচনায় মুখর ছিলেন। এমনকি ইউক্রেন অভিযানের আগেও পুতিনকে ‘হত্যাকারী’ হিসেবেও আখ্যা দিয়েছিলেন তিনি।

 

সম্প্রতি মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া বিরল সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, ওই সাক্ষাৎকার পর্ব তাঁর হতাশাজনক হিসেবে মনে হচ্ছে, কারণ প্রশ্নগুলো যথেষ্ট ধারালো ছিল না।

স্থানীয় সময় গত বুধবার রাশিয়ার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, বাইডেনের নেতৃত্ব রাশিয়ার জন্য ভালো হবে।

কারণ তিনি আরো অভিজ্ঞতাসম্পন্ন, সাদাসিধা ব্যক্তি এবং তিনি পুরনো ধাঁচের একজন রাজনীতিবিদ। 

 

বাইডেনের বয়স ও মানসিক স্বাস্থ্য নিয়ে ওঠা প্রশ্ন উড়িয়ে দিয়ে পুতিন জানান, ২০২১ সালে তাঁদের যখন শেষবার দেখা হয়েছিল, তখন অস্বাভাবিক কিছু তাঁর চোখে পড়েনি। এ ব্যাপারে পুতিন বলেন, ‘তখনো (তিন বছর আগে) মানুষ বলত তিনি অযোগ্য, কিন্তু আমি এ রকম কিছুই দেখিনি। হ্যাঁ তিনি তাঁর কাগজপত্র ঘাঁটাঘাঁটি করছিলেন।

সত্যি কথা বলতে আমিও সেটাই করছিলাম। তাই সেখানে অস্বাভাবিক কিছুই ঘটেনি।’

 

পুতিন স্পষ্ট করে বলেছেন, এমন যে কারো সঙ্গেই কাজ করবেন যিনি ‘আমেরিকার জনগণের আস্থা অর্জন করবেন’ এবং প্রেসিডেন্ট পদে জিতবেন। অবশ্য একতরফাভাবে বাইডেনের কেবল প্রশংসাই করেননি পুতিন, ইউক্রেন অভিযানে বিরোধিতার জন্য তাঁর নিন্দাও জানিয়েছেন।