NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আর্জেন্টিনাকে কাঁদিয়ে নবম বিশ্বকাপ নেদারল্যান্ডসের


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ০২:০৫ এএম

আর্জেন্টিনাকে কাঁদিয়ে নবম বিশ্বকাপ নেদারল্যান্ডসের

স্পোর্টস ডেস্ক: নারীদের হকি বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ফলে প্রায় এক যুগ পর আবারো বিশ্বকাপ ছুঁয়ে দেখা হলো না আর্জেন্টিনার। আর ইতিহাসে নবমবারের মতো বিশ্বকাপ জিতল নেদারল্যান্ডস।

স্পেনের স্থানীয় সময় রোববার রাতে এস্তাদিও অলিম্পিক দে তেরাসায় ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে গত দুইবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে মারিয়া গোল করে এগিয়ে যায় তারা। এর সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া শাতলা। এই দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস।

২-০ গোলে এগিয়ে থাকা নেদারল্যান্ডস দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই পেয়ে যায় ম্যাচের তৃতীয় গোল। ফেলিস আলবার্স ৩৬ মিনিটে লক্ষ্যভেদ করলে ম্যাচ আর্জেন্টিনার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ৪৬ মিনিটে আসরের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার অগাস্তিনা গরজেলানি পেনাল্টি কর্নার থেকে বল জালে জড়ালে ব্যবধান কমে। তবে শেষ পর্যন্ত সেই ৩-১ গোলে শেষ হয় ম্যাচ।

২০০২ এবং ২০১০ সালে দু’বার নারী হকি বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা। এবার দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসির দেশের মেয়েরা। গ্রুপ পর্বে দলটি ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটের টিকিট কেটে ফেলে কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা।

নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ১-০ গোলে। এরপর সেমিফাইনালে জার্মানদের ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত আসরের মূল ফেভারিট নেদারল্যান্ডসের কাছে হেরে শিরোপা অধরাই রয়ে গেল তাদের।