NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১১২, মৃতের সংখ্যা বেড়ে ২৮১৭৬


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১১২, মৃতের সংখ্যা বেড়ে ২৮১৭৬

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় আরো ১১২ ফিলিস্তিনি নিহত এবং ১৭৩ জন আহত হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক বিচার আদালতের অন্তর্বর্তী রায়কে উপেক্ষা করে ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ আক্রমণে এখন পর্যন্ত কমপক্ষে ২৮ হাজার ১৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু।

এ সময় আহত হয়েছে আরো ৬৭ হাজার ৭৮৪ জন।

 

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ শুরু করে।

তেল আবিব বলেছে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে।

 

এদিকে জাতিসংঘের মতে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। তারা সবাই খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে রয়েছে। ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।