NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

১৩৫ দিন যুদ্ধবিরতির প্রস্তাব দিল হামাস


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ এএম

১৩৫ দিন যুদ্ধবিরতির প্রস্তাব দিল হামাস

ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবের জবাবে ১৩৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস। এই সময়ের মধ্যে ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তির বিনিময়ে বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজার পুনর্গঠন এবং ভূখণ্ডটি থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের চুক্তির কথা বলেছে কট্টরপন্থী সংগঠনটি। ইসরায়েল সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, হামাসের কিছু দাবি পূরণ করা সম্ভব নয়। প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে।

 

গত সপ্তাহে কাতার ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের কাছে পাঠানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা হামাসের খসড়া প্রস্তাবে দেখা গেছে, তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকরের কথা বলেছে সংগঠনটি। ৪৫ দিনের প্রথম ধাপের যুদ্ধবিরতির সময় ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েলি নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তি এবং ১৯ বছরের কম বয়সী পুরুষ জিম্মিদের মুক্তি দেওয়া হবে। এ সময় ইসরায়েলি বাহিনী গাজার ঘনবসতিপূর্ণ এলাকা ছেড়ে যাবে।

 

দ্বিতীয় পর্যায়ে আরো ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি সেনারা পুরো গাজা ছাড়বে। তৃতীয় তথা শেষ ধাপে উভয় পক্ষ মরদেহ বিনিময় করবে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।