NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, ঝরল দুই প্রাণ


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

>
কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, ঝরল দুই প্রাণ

টাঙ্গাইলের বাসাইলে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গুল্যা এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই প্রাইভেটকারের ভেতরে ছিলেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মহাসড়কের ফোর ব্রাদার্স ফিলিং পেট্রল পাম্পের সামনে ঢাকামুখী লেনে কলা বোঝাই একটি পিকআপভ্যান বিকল হয়ে পড়ে। এ সময় একটি কাভার্ডভ্যান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। এমন সময় পেছন দিক থেকে প্রাইভেটকার এসে কাভার্ডভ্যানে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের ভেতরে থাকা দুজন মারা যায়। আহত অবস্থায় আরো তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারের ভেতরে থাকা দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’