NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পুনম পাণ্ডে জানালেন, তিনি বেঁচে আছেন; মৃত্যুর সংবাদ ছিল সাজানো


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৫৩ এএম

পুনম পাণ্ডে জানালেন, তিনি বেঁচে আছেন; মৃত্যুর সংবাদ ছিল সাজানো

মারা যাননি আলোচিত ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে। অভিনেত্রী নিজেই এই খবর জানিয়েছেন। বলেছেন, মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন তিনিই। অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে পুনম জানান, তাঁর মৃত্যুর সংবাদটি সত্য নয়।

ভিডিওতে তিনি বলেন, ‘আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে আমি মারা যাইনি।’ তিনি আরও জানান, আগের মৃত্যুর পোস্টটি তিনি নিজেই দিয়েছিলেন।

 

এর আগে গতকাল শুক্রবার শোনা গিয়েছিল সার্ভিক্যাল ক্যানসারে মারা গেছেন অভিনেত্রী পুনম পাণ্ডে।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবরটি প্রকাশের পর সবাই হতবাক হন! পোস্টটি দ্রুতই ছড়িয়ে পড়ে। ভারতসহ দেশি-বিদেশি অনেক গণমাধ্যমেই এই অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশিত হয়।

 

আজ শনিবার নিজের ভুয়া মৃত্যুর খবর ছড়ানোর জন্য পুনম ক্ষমা চেয়েছেন। মৃত্যুর এই নাটক সাজানোর পেছনের কারণ বলতে গিয়ে তিনি জানান, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষ সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্য তিনি এই মিথ্যা নাটক সাজান।

তিনি বলেন, ‘জানি হয়তো বিষয়টি বাড়াবাড়ি। কিন্তু এর জন্য হঠাৎ করে জরায়ু-মুখ ক্যানসার নিয়ে কথা বলছে সবাই। সার্ভিক্যাল ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত আমার মৃত্যুর ভুয়া খবরে এটা আলোচনায় আসল।’ 

 

২০১৩ সালে ‘নাশা’ ছবিতে বলিউডে অভিষেক হয় পুনমের।

অভিনয় করেছেন ভোজপুরি, কন্নড় ছবিতেও। সাহসী ও খোলামেলা পোশাকের কারণে সব সময়ই ছিলেন আলোচনায়। তাঁকে শেষ দেখা গিয়েছিল রিয়্যালিটি শো ‘লক আপে’।