NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জ্বালানি সাশ্রয়ে মসজিদে এসি ব্যবহার বন্ধ


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৮ পিএম

জ্বালানি সাশ্রয়ে মসজিদে এসি ব্যবহার বন্ধ

ঢাকা: জ্বালানি তেলের লোকসান কমাতে আগামীকাল থেকে সারাদেশে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। এদিকে জ্বালানি সাশ্রয়ে মসজিদে এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহার বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।  

আজ সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

 

 

জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী জানান, ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আজ সোমবার (১৮ জুলাই) থেকেই বন্ধ রাখা হবে। এছাড়াও রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে তাগিদ দেন তিনি।  

বৈঠকে আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা, সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি  করা এবং সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখা।