NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৩:৫৬ এএম

>
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আক্তার মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আক্তার ওই উপজেলার গুনিয়াউক গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে।

এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ফুলতারা (২৫), নূর আলম (৫০), সালমা (৩৫), নুশরাত (০৩), সুফিয়ান (১০), বকুল (২৫), সাজ্জাদ (২৭) ও দুলাল মিয়া (৩৭) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তারের সঙ্গে তার চাচাতো ভাই দুলাল মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার রাত সাড়ে ৯টার দিকে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্তারের মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।