NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

মেদ কমাতে অস্ত্রোপচার, মারা গেলেন জনপ্রিয় গায়িকা


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০৫ এএম

মেদ কমাতে অস্ত্রোপচার, মারা গেলেন জনপ্রিয় গায়িকা

ইদানীং প্লাস্টিক সার্জারি বা বিভিন্ন অস্ত্রোপচারের মাধ্যমে নিজের চেহারা ও শরীরের পরিবর্তন করছেন অনেক তারকা। যত দিন যাচ্ছে, পরিবর্তনের এই নেশা যেন চেপে বসছে গ্ল্যামার জগতের মানুষের মস্তিষ্কে। কেউ সফল হচ্ছেন তো কেউ বা ভুগছেন। কারো কারো জীবনযাত্রাই থেমে যাচ্ছে একটা ভুলে।

সেই মিছিলেই যোগ হলো আরেকটি নাম। মারা গেলেন ব্রাজিলিয়ান গায়িকা ডানি লি, যাঁর পুরো নাম ড্যানিয়েল ফনসেকা মাচাদো।

 

রোগা হওয়ার সহজ উপায় খুঁজতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো ডানি লির! অস্ত্রোপচার করার পর অসুস্থ হয়ে মৃত্যু হয় গায়িকার। 

1
ডানি লি

ডেইলি মেইল ইউকের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার লাইপোসাকশন হয় গায়িকার।

তার পর থেকেই নানা রকম সমস্যা দেখা দিতে থাকে তাঁর শরীরে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে যেতে হয় ওই গায়িকাকে। শেষমেশ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

জানা গেছে, পেট এবং স্তনের মেদ কমাতে লাইপোসাকশন করান তিনি।

কিন্তু তার পর থেকেই নানা রকম অস্বস্তিবোধ করতে থাকেন। তাই দ্রুত ডানিকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়। কিন্তু হাসপাতালে পৌঁছতেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

ডানির স্বামী মার্সেলো মিরা বলেন, ‘আমরা গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছি। শনিবার ডানিকে সমাধিস্থ করা হবে।

’ তাদের সাত বছরের এক কন্যাসন্তানও রয়েছে। তবে লাইপোসাকশনই মৃত্যুর কারণ কি না, তা খতিয়ে দেখার জন্য পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

 

অ্যামাজনের দ্বীপ আফুয়ার বাসিন্দা গায়িকা ডান লি তাঁর হিট গান ‘ইউ সু দা আমাজোনিয়া’র জন্য সর্বাধিক পরিচিত, যা ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। ব্রাজিলের অনেক জনপ্রিয় পপতারকা তিনি। তাঁর শেষ গান ‘গুয়েরা দে আমর’ এ বছর ১৪ জানুয়ারি প্রকাশিত হয়েছে।