NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ওমান থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন প্রবাসী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৫ এএম

ওমান থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন প্রবাসী

ভাগ্যের চাকা পরিবর্তন করতে ওমানে গিয়েছিলেন ২৫ বছর বয়সী মোহাম্মদ রাজিব হোসেন। কিন্তু গাড়ি চাপায় নিহত হয়ে অধরা স্বপ্ন নিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন দেশে।

 

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নের চর বালুয়া গ্রামের জনতা বাজার জামে মসজিদ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয় রাজিবের মরদেহ। এ সময় একনজর দেখার জন্য বাড়িতে ভিড় জমান প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা।

নিহত মোহাম্মদ রাজিব হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নের চর বালুয়া গ্রামের জনতা বাজার এলাকার নূর নবীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের মুখে হাসি ফোটাতে দুই বছর আগে ওমানে পাড়ি জমান রাজিব। গত ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে কাজে যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওমানের মাস্কাট শহরে গাড়িটি উল্টে গেলে গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

 
 

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে তার মরদেহ নিজ গ্রামে আসলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক নজর মরদেহ দেখার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন।

জানাজায় অংশ নেওয়া রাজিবের বড় চাচা নুর আলম গণমাধ্যমকে বলেন, দুই বছর আগে ওমানে যান রাজিব। সেখানে যাওয়ার পর এলাকার আরও লোকজনের সঙ্গে সমুদ্রে মাছ ধরার কাজ করতেন রাজিব। গত ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) মাইক্রোবাসযোগে কয়েকজনের সঙ্গে মাছ শিকারের জন্য যাচ্ছিলেন। পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে উল্টে যায়। এতে গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় রাজিব।

নিহতের বাবা নূর নবী গণমাধ্যমকে বলেন, “আমার ছেলে ছিল এক কোমল হৃদয়ের মানুষ। সে দুনিয়া থেকে চলে গিয়ে আমাদের অসহায় করে গেছে। সংসারের দায়িত্ব নিতে সে বিদেশে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে সেখানেও সুখী হতে পারেনি। আমি আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া চাই।”