NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

গেঞ্জি-হাফপ্যান্ট পরে বিয়ে করতে আসার কারণ জানালেন আমির জামাতা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

গেঞ্জি-হাফপ্যান্ট পরে বিয়ে করতে আসার কারণ জানালেন আমির জামাতা

বছর শুরুতেই আমির খানের বাড়ি বিয়ের সাজে সেজে উঠছিল। গত ৩ জানুয়ারি বিয়ে করেছেন আমির খানের মেয়ে ইরা খান ও তাঁর জিম ট্রেনার প্রেমিক নূপুর শিখরে। মুম্বাইয়েই বসেছিল তাঁদের বিয়ের আসর। আমিরের প্রথম স্ত্রী রিনার বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হলো।

 
বিয়েতে সাবেকি সাজই বেছে নিয়েছিলেন ইরা। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইরার স্বামী নূপুর শিখরের সাজ নিয়ে। তাঁর সাজে ছিল অন্যরকম চমক। শেরওয়ানি, পঞ্জাবি নয়—কালো রঙের গেঞ্জি ও সাদা হাফপ্যান্ট পরে বিয়ের মঞ্চে এসে উঠেছিলেন তিনি!

 

বরের পোশাকে এমন অপ্রত্যাশিত চমক কেন? সমালোচনা কম শুনতে হয়নি আমির-কন্যাকে।

 
এত দিন পর নিজের সাজপোশাক নিয়ে মুখ খুললেন আমিরের জামাই।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে ইরা ও নূপুরের আইনি বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিয়ো। সেই ভিডিয়োর বিবরণীতেই লুকিয়ে আছে নূপুরের উত্তর। পেশায় ফিটনেস প্রশিক্ষক নূপুর।

 
শরীরচর্চা তাঁর জীবনযাপনের অংশ নয় শুধু , তাঁর পরিচয়েরও একটা বড় অংশ। তা ছাড়াও, সম্পর্কের শুরুর দিক থেকেই নাকি দৌড়াতে দৌড়াতেই ইরার সঙ্গে দেখা করতে যেতেন নূপুর। তাই ইরার সঙ্গে নিজের বিয়ের দিনের সেই স্মৃতিকে আরও এক বার স্মরণ করে রাখতেই ঘোড়ায় চড়ে নয়, আট কিলোমিটার দৌড়ে বিয়ের মঞ্চে এসে পৌঁছেছিলেন আমির জামাতা। দৌড়নোর সময় তো আর শেরওয়ানি পরা যায় না, তাই গেঞ্জি ও শর্টসই পরেছেন তিনি।

 

মুম্বাইয়ে আইনি বিয়ের পর উদয়পুরে সাবেকি রীতিতে বিয়ে করছেন ইরা ও নূপুর।

 
ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছেন বর, কনে, আমির ও তাঁর প্রাক্তন স্ত্রী রিনা দত্ত। আসতে শুরু করেছেন যুগলের বন্ধুরাও। উদয়পুরে আজ থেকে আগামী ১০ জানুয়ারি জাঁকজমকপূর্ণ আয়োজনে হতে চলেছে ইরা ও নূপুরের বিয়ে।