NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ফেব্রুয়ারিতেই বাগদান হতে চলেছে বিজয়-রাশ্মিকার!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২২ পিএম

ফেব্রুয়ারিতেই বাগদান হতে চলেছে বিজয়-রাশ্মিকার!

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রত্যাশিত দুই তারকা রাশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরকোন্ডা দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই জুটি কখনোই সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে তাদের ঘিরে গুজবের শেষ নেই। তারা নিজেদের ঘনিষ্ঠ বন্ধু দাবি করলেও ভক্তরা তাঁদের প্রেমিক যুগল হিসেবেই জানেন। তাঁদের হবু দম্পতি হিসেবেই দেখেন অনুরাগীরা।

 
আর নতুন বছরে অনুরাগীদের সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে!

 

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদন অনুসারে, এই জুটি নাকি শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ফেব্রুয়ারির মাসের দ্বিতীয় সপ্তাহে বাগদান সারতে পারেন তারা। তবে সবকিছুই হবে খুব গোপনে। একান্ত কাছের কিছু মানুষদেরকে নিয়ে।

 
আর তারপরই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে অনুরাগীদের জন্য। 

 

এর আগে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ এসে রাশ্মিকা প্রসঙ্গে বিজয় জানিয়েছিলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম দিকে দুটি সিনেমা একসঙ্গে করেছি। ও আমার সত্যি খুব প্রিয়, আমি ওকে পছন্দও করি। আমরা দুজন সত্যিই খুব ভালো বন্ধু।