NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চট্টগ্রামের দেওয়ানহাটে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০৯:০৮ এএম

>
চট্টগ্রামের দেওয়ানহাটে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান

চট্টগ্রামের দেওয়ানহাটে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান। শনিবার (১৬ জুলাই) রাত ৮টা ১০ মিনিটের দিকে পোস্তারপাড় অছি শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় রাত আটটা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পাঁচটি দোকান পুড়ে গেছে। 

কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে স্থানীয়রা জানান, রেললাইনের পাশে একটি মোটরসাইকেলের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে পুরাতন টায়ারের দোকানও ছিলো বলে জানা গেছে।