NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ট্রাম্পকে ‘খোঁচা’ দিয়ে নির্বাচনী প্রচার শুরু বাইডেনের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০১ এএম

ট্রাম্পকে ‘খোঁচা’ দিয়ে নির্বাচনী প্রচার শুরু বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্যবস্তু করেই ২০২৪ সালে অনুষ্ঠেয় নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন। পেনসিলভানিয়ায় স্থানীয় সময় শুক্রবার বিকেল সোয়া ৩টায় নির্বাচনী প্রচারণা উপলক্ষে প্রথম ভাষণ দিচ্ছেন বাইডেন। ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার তিন বছর পূর্তি হবে। ট্রাম্প যে গণতন্ত্রের জন্য হুমকি সেই বিষয়টিই তুলে ধরবেন বাইডেন।

 

 

সাম্প্রতিক জরিপগুলোতে ট্রাম্পের সঙ্গে সমান সমান কিংবা সামান্য ব্যবধানে পিছিয়ে রয়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধের সময়কার ঐতিহাসিক স্থান ভ্যালি ফোজে সম্ভাব্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে জাতির জন্য হুমকি হিসেবে দাঁড় করাবেন ৮১ বছর বয়সী এই ডেমোক্র্যাট। এর আগে ২০২০ সালে বাইডেনের জয়কে উল্টে দেওয়ার জন্য ক্যাপিটল হিলে ট্রাম্পপন্থীদের দাঙ্গার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার ভাষণ দেওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্টের।