NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিমান প্রতিমন্ত্রীকে শোকজ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

বিমান প্রতিমন্ত্রীকে শোকজ

হবিগঞ্জ-৪ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

 

রাস্তা দখল করে নির্বাচনী সমাবেশ করার অভিযোগে বুধবার (৩ জানুয়ারি)তাকে এ নোটিশ দেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও সিনিয়র সহকারী জজ সবুজ পাল।

নোটিশে বলা হয়, মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলা সদরের মধ্যবাজারে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে নির্বাচনী সমাবেশ করেন নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব আলী। এতে নির্বাচনী আচরণ বিধির সংশ্লিষ্ট ধারা লঙ্ঘিত হয়। আগামী ৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করার জন্য নোটিশে উল্লেখ করা হয়।