NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

জাপানে ভূমিকম্পের সময় ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন জুনিয়র এনটিআর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৮ এএম

জাপানে ভূমিকম্পের সময় ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন জুনিয়র এনটিআর

নতুন বছরের প্রথম দিন জাপানের মধ্যাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গতকাল প্রায় দেড় ঘণ্টার মধ্যে অন্তত ২০ বার ভূমিকম্প হয়েছে জাপানে। সে সময় জাপানেই অবস্থান করছিলেন দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর।

জাপানে প্রাকৃতিক বিপর্যয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীরা তাঁকে নিয়ে চিন্তায় পড়ে যান।

 
তবে সকলকে চিন্তামুক্ত করেছেন অভিনেতা নিজেই। দেশে ফিরেছেন অভিনেতা। সে কথা নিজের ‘এক্স’ প্রফাইলে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি।

 

জুনিয়র এনটিআর লিখেছেন, ‘জাপান থেকে নিরাপদে দেশে ফিরে এসেছি।

 
গত এক সপ্তাহ পুরোটাই জাপানে ছিলাম। যে ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়লাম তাতে সত্যিই আমি ভয় পেয়েছিলাম। সুনামি এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকল জাপানবাসীর জন্য আমার সহানুভূতি রইল। খুব তাড়াতাড়ি পরিস্থিতির মোকাবেলা হোক, এটাই আশা রাখব।
 

 

২০২২ সালে ‘আরআরআর’ ছবিটির প্রচারের জন্য জাপানে গিয়েছিলেন তিনি। সেখানে জুনিয়র এনটিআরের অনুরাগীর সংখ্যাও কম নয়। ‘আরআরআর’ দিয়ে বিশ্ব কাঁপানোর পর দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর দর্শকদের উপহার দিতে চলেছেন তাঁর পরবর্তী ছবি ‘দেবারা’। এই ছবির পোস্টার ইতিমধ্যে ঝড় তুলেছে।