NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৮ এএম

প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের ছুটির তালিকা সংশোধন করে ১৬ দিন ছুটি বাড়িয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে মাধ্যমিক স্তরের মতোই প্রাথমিকের বাৎসরিক ছুটি (শুক্র ও শনিবার ছাড়া) ৭৬ দিন হয়েছে। এর আগে ৬০ দিনের ছুটির তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষক অসন্তোষের মুখে ছুটির তালিকায় এই সংশোধন আনা হয়েছে।

 

 

আজ রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবর রহমান ছুটি বাড়ার বিষয়টি নিশ্চিত করেন। গত ২৮ ডিসেম্বর ছুটির সংশোধিত তালিকায় স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশোধিত ছুটির তালিকায় দেখা যায়, পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, জাতীয় শিশু দিবস, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জুমাতুল বিদাসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসগুলোর ছুটি আট দিন বাড়ানো হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ছুটি বেড়েছে সাত দিন।

 
দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি বেড়েছে দুই দিন। শীতকালীন অবকাশ ও বিজয় দিবসে ছুটি বেড়েছে এক দিন। এসব খাতে ছুটি বেড়েছে ১৮ দিন। অন্যদিকে আষাঢ়ী পূর্ণিমা ও শুভ মহালয়াএ দুই দিনের ছুটি বাতিল করা হয়েছে।
 

 

এর আগে মাধ্যমিকের মতোই ৭৬ দিনের ছুটি পাওয়ার দাবি জানিয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মু. মাহবুবর রহমান। একই দাবিতে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করেন।