NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৩ এএম

হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী

স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়েই নববধূকে নিয়ে বাড়ি ফিরেছেন নিলয় হাসান নামের শরীয়তপুরের এক ইতালি প্রবাসী। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা হাজিক্যাম্প এলাকার ‘হোটেল হলিডে এক্সপ্রেস’ এ বিয়ে করেন তারা। এসময় দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

বর নিলয় হাসান (৩৫) নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহিরকুশিয়া এলাকার মৃত আবুল কাশেম ছৈয়ালের ছেলে। অন্যদিকে কনে সাবিনা আক্তার (২৫) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।

এর আগে ইতালি থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নিলয়। বিয়ের অনুষ্ঠান শেষে দুই ঘণ্টার জন্য প্রবাসী হেলিকপ্টার নামক একটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৫ হাজার টাকা দিয়ে  হেলিকপ্টারটি  ভাড়া করেন তিনি।

প্রবাসী নিলয় জানান যে, “আমি প্রবাসী হেলিকপ্টার প্রতিষ্ঠান থেকে হেলিকপ্টারটি ভাড়া করার পর থেকে তাদের সার্ভিস পেয়ে আমি খুব খুশি এবং তারা আমাদের মত প্রবাসীদের নিয়ে কাজ করছে তার জন্য আমার পক্ষ থেকে প্রবাসী হেলিকপ্টার প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে অভিন্দন।”
 

পরে বরের নিজ বাড়ি শরীয়তপুরের ঘড়িষা এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকেলে ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টারে নববধূকে নিয়ে অবতরণ করেন। এসময় আশেপাশের এলাকা থেকে হাজারো উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমায়। পরে পরিবার ও আত্মীয়-স্বজন নবদম্পতিকে ফুল দিয়ে বরণ করেন।

স্থানীয় বাসিন্দা শাহাজালাল বেপারী বলেন, প্রথমবার খুব কাছ থেকে হেলিকপ্টার দেখলাম। নিলয় আমাদের প্রতিবেশী, বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছে। আমাদের কাছে বিষয়টি ভীষণ ভালো লেগেছে।

বর নিলয় হাসানের বোন সুরমা বেগম বলেন, আমাদের ১০ ভাই-বোনের মধ্যে নিলয় সবার ছোট। ও আমাদের ভীষণ আদরের। ওর অনেক দিনের ইচ্ছে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরবে। ওর ইচ্ছে পূরণ হওয়ায় আমরাও ভীষণ খুশি।

বর নিলয় হাসান বলেন, আমি দীর্ঘ ১৮ বছর ধরে ইতালি থাকি। নিজের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরেছি। হেলিকপ্টারটি ঢাকা থেকে ভাড়া করা। আমার দীর্ঘদিনের ইচ্ছে আজ পূরণ হলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।

নববধূ সাবিনা আক্তার বলেন, “আমার ভীষণ ভালো লেগেছে। কখনো স্বপ্নেও ভাবি নাই আমার বর এমন একটা আয়োজন করবে। আমি সত্যিই আনন্দিত।”

এ ব্যাপারে ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রব খাঁন বলেন, নিলয় হাসান আমাদের এলাকার ছেলে। ও দীর্ঘদিন ধরে ইতালি প্রবাসী। বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছে বলে জেনেছি। আমি ব্যস্ততার কারণে যেতে পারিনি।