NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মার্কিন পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করল চীন


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৪৪ পিএম

মার্কিন পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করল চীন

চীন আগামী ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য প্রয়োজনীয় নথিগুলো বাতিল করে ভিসা আবেদন সহজ করবে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

পর্যটনকে পুনরুজ্জীবিত করতে এবং কভিড-১৯ মহামারি চলাকালীন মন্দার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতিকে চাঙ্গা করতে এটি সর্বশেষ পদক্ষেপ।

চীনা দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে পর্যটক ভিসার আবেদনকারীদের আর এয়ার টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন বা আমন্ত্রণপত্র জমা দিতে হবে না।

 

 

বেইজিংয়ের আগে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার পাসপোর্টধারীদের জন্য ১ ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই দেশটিতে যাওয়ার পথ পরিষ্কার করেছে। ভিসামুক্ত এ ব্যবস্থা ১২ মাস চলবে। এই সময়ে এই ছয়টি দেশের পর্যটকরা ১৫ দিন পর্যন্ত চীনে অবস্থান করতে পারবে। এ ছাড়াও এর আগে নভেম্বর মাসে চীন তার ভিসামুক্ত ট্রানজিট নীতি ৫৪টি দেশের জন্য প্রসারিত করেছে।

 

 

দেশটির কঠোর কভিড নিয়ন্ত্রণ নীতির কারণে মহামারি চলাকালীন দেশটিতে অভ্যন্তরীণ পর্যটকদের সংখ্যা হ্রাস পেয়েছে। এক বছর আগে বেইজিং কভিড বিধি-নিষেধ প্রত্যাহার করার পর থেকে চীনে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাড়ানো হয়েছে। তবে এখনো ২০১৯  সালের তুলনায় সে সংখ্যা ৪০ শতাংশ কম।