NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:২৫ এএম

>
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র সালমিয়া অঞ্চলের রোমাতিয়া শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমাতিয়া গাতা-৭ সভাকক্ষে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র রোমাতিয়া শাখার সভাপতি মোহাম্মদ ফারুক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র সালমিয়া অঞ্চলের সভাপতি নাসির উদ্দিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খতিব মাওলানা হাবিবুর রহমান, উপস্থিত ছিলেন শাহ আলম, জসিম উদ্দিন, আলী আশরাফ, ইকবাল হোসেন, হারুন মোল্লা, রফিক মোবারক, মেহেদী হাসান, আব্দুস সাত্তার, তাইজুল ইসলাম, মিরাজ, রমজান আলী, আমিনুল ইসলাম প্রমুখ। 

প্রধান আলোচক খতিব মাওলানা হাবিবুর রহমান বলেন, সৃষ্টিকর্তা মহান আল্লাহ মনোনীত একমাত্র দ্বীন হলো ইসলাম। একজন মুসলমানকে জান্নাতে যেতে হলে তার সর্বপ্রথমে ঈমান থাকতে হবে। এরপরে কুরআন, হাদিস ও ধর্ম সম্পর্কে এলেম বা জ্ঞান থাকতে হবে। এলেম বা জ্ঞান দিয়ে পবিত্র কুরআন ও হাদিস অনুযায়ী সঠিকভাবে আমল করতে হবে। যে মুসলমানের এই ৪টি জিনিস ঠিক থাকবে সেই মুসলমান জান্নাতে প্রবেশ করতে পারবে।