NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাষ্পীয় ধোঁয়ায় ঢেকে গেছে নিউইয়র্কের ব্যস্ততম এই সিটির একাংশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

বাষ্পীয় ধোঁয়ায় ঢেকে গেছে নিউইয়র্কের ব্যস্ততম এই সিটির একাংশ

ম্যানহাটানের একটি স্টিম লাইন ফেটে বেরিয়ে আসা বাষ্পীয় ধোঁয়ায় ঢেকে গেছে নিউইয়র্কের ব্যস্ততম এই সিটির একাংশ। বুধবার সকালে মিড টাউনের বেশ কয়েকটি স্ট্রিট ও এভিনিউ এ কারণে যান ও পথচারী চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

সকাল ৮টার দিকে দেখা যায় লেক্সিংটন ও ফার্স্ট এভিনিউর মধ্যে ৫১ থেকে ৫৪ স্ট্রিট ধোঁয়ায় ঢেকে রয়েছে। এবং তা যান ও পথচারী চলাচলের জন্য বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ করছেন।

ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে তারা ভোর সাড়ে ৫টার দিকে সড়কে বাষ্পীয় ধোঁয়া বেরিয়ে আসার কল পায়। পরে সেখানে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে।

পুলিশ জানিয়েছে কন এডিসনের কর্মীরা ৫২ স্ট্রিট ও সেকেন্ড এভিনিউতে সংস্কারের কাজ করার সময় একটি স্টিম লাইন ফেটে গেলে সেখান থেকে ধোঁয়া বেরিয়ে আসতে থাকে।

এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট। নিউইয়র্ক সিটি এমার্জেন্সি ম্যানেজমেন্ট সড়কে চলাচলকারীদের ভিন্ন রুট ব্যবহারের পরাপর্শ দিয়েছে।