NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

আপনার এরকম আচরণ আশা করি না: পরীমণি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৯ এএম

>
আপনার এরকম আচরণ আশা করি না: পরীমণি

ঈদের সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনায় জমজমাট ঢালিউড। এবারের ঈদে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘দিন-দ্য ডে’, ‘পরাণ’ ও ‘সাইকো’। তিনটি সিনেমাই কম-বেশি দেখছে দর্শক। তবে বিভিন্ন হলরিপোর্টে এগিয়ে থাকছে ‘পরাণ’-এর নাম।

এদিকে ‘দিন-দ্য ডে’র নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের দাবি, তার সিনেমাই বেশি দর্শক দেখছে। এমনকি টিকিট নিয়েও হাহাকার চলছে হলগুলোতে। কিন্তু সেটাকে আড়াল করে অন্য সিনেমার প্রচারণা চালানো হচ্ছে।

এই ধারণার ওপর ভিত্তি করে অনন্ত জলিল একটি ভুঁইফোড় নিউজপোর্টালের সংবাদ তার ফেসবুক পেজে শেয়ার করেন। যেটার শিরোনাম ‘হলে পরাণের দর্শক নাই, সোশ্যাল মিডিয়ায় ফাঁকা আওয়াজ’।

অনন্ত জলিলের এই কাণ্ডে অবাক এবং হতাশ হয়েছেন সিনে পাড়ার অনেকেই। চিত্রনায়িকা পরীমণি তার এই কাজকে ‘লেইম’ বলে আখ্যায়িত করেছেন।

বলে রাখা প্রয়োজন, ‘পরাণ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তার দুর্দান্ত অভিনয় ভূয়সী প্রশংসা পাচ্ছে। এই রাজ হলেন পরীর স্বামী। তারা গত বছরই বিয়ে করেছেন।

অনন্ত জলিলের ওই নিউজ শেয়ার করার স্ক্রিনশট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন পরীমণি। সঙ্গে লিখেছেন, “লেইম!  আপনার থেকে এরকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই। যাইহোক আমি রাজকে নিয়ে ‘দিন-দ্য ডে’ দেখব নিশ্চয়ই। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া।’’

স্ত্রী পরীর স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজ মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ওকে বেবি’।

উল্লেখ্য, ঈদে শতাধিক হলে মুক্তি পেয়েছে ‘দিন-দ্য ডে’। অন্যদিকে ‘পরাণ’-এর হলসংখ্যা ছিল মাত্র ১১। তবে দর্শকের তুমুল আগ্রহের সুবাদে পাঁচদিনের মাথায় সিনেমাটির হল বেড়েছে। দ্বিতীয় সপ্তাহে গিয়ে আরও বেশি প্রেক্ষাগৃহে এই সিনেমা ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।