NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নৌকার বাহারকে ১ লাখ ও শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করল ইসি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

নৌকার বাহারকে ১ লাখ ও শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করল ইসি

কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তিন দিনের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে এই টাকা জমা দিতে হবে তাঁদেরকে এবং তা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে।

এর আগে শুনানি শেষে কুমিল্লা-৬ আসনের প্রার্থী বাহাউদ্দিন বাহার বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার ব্যাখ্যা আমি দিয়েছি।

 
প্রার্থিতা বাতিলের কোনো সুযোগ নেই।’

 

আচরণবিধি ভঙ্গের দায়ে তলবের জবাব দিতে নির্বাচন কমিশনে (ইসি) হাজির হয়েছিলেন এমপি বাহাউদ্দিন বাহার ও ধীরেন্দ্রনাথ শম্ভু। শুনানি শেষে এমপি বাহার বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও এমপি শম্ভু চুপ ছিলেন। একাধিকবার চেষ্টা করলেও তিনি কথা বলতে রাজি হননি।

 
শুনানি শেষে তিনি কিছু না বলে দ্রুত বেরিয়ে যান।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের দায়ে গত সোমবার বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করে চিঠি পাঠায় ইসি।