NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হামাসের জ্যেষ্ঠ তিন নেতার বিরুদ্ধে জাপানের নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

হামাসের জ্যেষ্ঠ তিন নেতার বিরুদ্ধে জাপানের নিষেধাজ্ঞা

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের তিন জ্যোষ্ঠ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছে জাপান। টোকিও ওই তিন হামাস সদস্যের সম্পত্তি জব্দ করবে। এ ছাড়া অর্থপ্রদান ও মূলধন লেনদেনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্থানীয় সময় মঙ্গলবার প্রধান মন্ত্রিপরিষদ সচিব হায়াশি ইয়োশিমাসা এই ঘোষণা দেন।

 
 

 

ইয়োশিমাসা বলেছেন, ওই ব্যক্তিরা ( তাদের নাম প্রকাশ করা হয়নি) ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলার সঙ্গে জড়িত ছিল। অর্থ ব্যবহার করে ভবিষ্যতে তারা একই ধরনের হামলা চালাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত অক্টোবরে টোকিও হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয় ব্যক্তি এবং একটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, এরপর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

টোকিও গাজা যুদ্ধের ক্ষেত্রে একটি সূক্ষ্ম লাইনে ধরে হাঁটার চেষ্টা করেছে।

 
একই সঙ্গে জাপানের নিকটতম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে শক্তি সরবরাহকারী অংশীদারদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও ৭ অক্টোবর ইসরায়েলে হামলার নিন্দা করেছেন। পাশাপাশি গাজায় বেসামরিক মৃত্যু এবং মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হামাসের হাতে জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন।