NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৬ এএম

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আদালতের চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে। এক ভারতীয় নাগরিককে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তাঁরা।

আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত আর্থিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
ঘটনার সময় প্রথমে উভয় বাংলাদেশি নাগরিক এক ভারতীয় নাগরিককে একটি গাড়িতে করে নিয়ে যান। খালি জমিতে নিয়ে গিয়ে কাপড়ের টুকরা দিয়ে তাঁকে শ্বাসরোধ করে এবং মুখে কীটনাশক ঢেলে হত্যা করেন তাঁরা। অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য তাঁরা লাশ দাফনও করে ফেলেন।

ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সফলভাবে অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তী তদন্তের পর তাঁদের আদালতে পাঠানো হয়, যেখানে তাঁরা দোষী সাব্যস্ত হন। আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিরা সুপ্রিম কোর্টে আপিল করলেও আগের রায় বহাল রাখা হয়। রাজকীয় আদেশ জারির মাধ্যমেও মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত বলে নির্দেশ দেওয়া হয়।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান অঞ্চলে দোষী সাব্যস্ত ওই বাংলাদেশিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।