NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ওমানে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল, বাড়ছে লাশের সারি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৬ এএম

>
ওমানে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল, বাড়ছে লাশের সারি

ওমানে বেড়েই চলেছে প্রবাসীদের লাশের সারি। স্বাভাবিক মৃত্যু থেকে সড়ক দুর্ঘটনা কিংবা আত্মহত্যা- প্রায় নিয়মিতই দেশটি থেকে প্রবাসীদের মৃত্যুর খবর ভেসে আসছে। গত কয়েকদিন আগে দুই চট্টগ্রাম প্রবাসী আবদুল মাজিদ ও আবদুল মান্নানের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সালাম এয়ারের ফ্লাইটে তাদের লাশ চট্টগ্রামের শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

 

মৃত আবদুল মাজিদ চট্টগ্রামের হাটহাজারী থানার মেখল ইউনিয়নের আবদুল হালিমের পুত্র। তিনি হাট-হাজারী সমিতি ওমানের সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। অপর প্রবাসী আব্দুল মান্নান একই উপজেলার ফতেপুর ইউনিয়নের মৃত লাল মিয়ার ছেলে। আব্দুল মজিদ গত বুধবার সোহারের কর্মস্থলে স্ট্রোক করে মারা যান। আর আবদুল মান্নানের মৃত্যু হয় সালালার সুলতান কাবুস হাসপাতালে।

নিহত আব্দুল মান্নানের বড় ভাই আব্দুল ওহাব প্রবাস টাইমকে জানান, প্রায় ১২ বছর আগে ওমান পাড়ি জমানো আব্দুল মান্নান ৪ সন্তানের পিতা। সবশেষ ৫ বছর আগে দেশ থেকে ছুটি কাটিয়ে ওমানে যান। একমাত্র আয়ের উৎস প্রবাসী ভাইকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাদের পরিবার।

 

বুধবার রাতে লাশ দেশে পাঠানোর আগে মাসকাটের খোলা হাসপাতালের সামনে আব্দুল মজিদ এবং কাবুস হাসপাতালের সামনে আব্দুল মান্নানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কফিন তৈরিসহ লাশ পাঠানো পর্যন্ত সকল কাজে হাট-হাজারী সমিতি ওমান সার্বক্ষণিক তত্ত্বাবধান করে।