NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা কলোরাডোয়


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা কলোরাডোয়

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাবেক এ প্রেসিডেন্টকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছেন কলোরাডো অঙ্গরাজ্যের শীর্ষ আদালত।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ ঐতিহাসিক রায় দেন আদালত। তবে ট্রাম্পকে আপিলের সুযোগ দিতে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত রায় কার্যকর হবে না।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে প্ররোচনা দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়।

রায়ে বলা হয়, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যটি থেকে তিনি প্রার্থী হতে পারবেন না এবং কলোরাডোর প্রাথমিক ব্যালটেও অংশ নিতে পারবেন না।

ফলে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীকে হোয়াইট হাউজে প্রবেশের অযোগ্য করা হলো। মূলত দেশটির সংবিধানের বলা আছে, যারা বিদ্রোহ বা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত থাকবে তারা মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না। এই ধারাই ট্রাম্পের ওপর প্রয়োগ করা হলো।

ট্রাম্পের প্রচার টিম জানায়, চূড়ান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে কলোরাডোর সুপ্রিম কোর্ট। রায়ের বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা।

ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া আদালতের এই রায় কলোরাডোর রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এই রায় আগামী ৫ নভেম্বরের মার্কিন সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের ভোটারদের ওপর প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ট্রাম্প সমর্থকরা ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলা করেছিল। সেই সময় কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশগ্রহণ করছিলেন। হামলা করতে সমর্থকদের উসকানি দেওয়ায় ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করতে আদালতে তখন মামলা করা হয়েছিল। মামলাটি করেছিল কলোরাডো ভোটারদের একটি সংগঠন। সংগঠনটিকে মামলায় সহায়তা করে ওয়াশিংটনের সিটিজেনস ফর রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স।