NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আশুলিয়ায় নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ০৮:৪৮ এএম

আশুলিয়ায় নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

 

 

মোঃমনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় নদীতে গোসল করতে নেমে সজিব ভুঁইয়া (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার কন্ডা এলাকার বংশী নদী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সজিবের মরদেহ উদ্ধার করেন। তারা ৬ জন সহপাঠী মিলে ওই নদীতে গোসল করতে গিয়েছিল। 

 

মৃত সে আশুলিয়ায়ার উত্তর গাজিরচট এলাকার মামুন ভূইয়ার ছেলে। সে গাজিরচট অর্কিট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। 

 

পুলিশ জানায়, ওই ছয় শিক্ষার্থী দুপুরে কন্ডা এলাকায় নদীতে গোসল করতে যায়। এসময় পানির স্রোতের মধ্যে ৫ জন তীরে উঠতে পারলেও সজীব নিখোঁজ হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে বিকাল সাড়ে ৫ টার দিকে সজিবের মরদেহ উদ্ধার করেন। তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

 

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি পানিতে ডুবে মারা গেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তা নিশ্চিতভাবে বলা যাবে।