NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নির্বাচনী প্রচার শেষে দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়িবহর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৭ এএম

নির্বাচনী প্রচার শেষে দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়িবহর

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহরে থাকা সিক্রেট সার্ভিসের গাড়ির সঙ্গে সংঘর্ষে একটি সেডান কার বিধ্বস্ত হয়েছে।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা বাইডেনকে একটি গাড়িতে তুলে নিয়ে চলে যান। এরপর এজেন্টরা দ্রুত বন্দুক নিয়ে চালকসহ সেডান গাড়িটি ঘিরে ফেলেন। স্থানীয় সময় গতকাল রবিবার রাতে এ ঘটনা ঘটে।

 
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

 

সিক্রেট সার্ভিসের মুখপাত্র স্টিভ কোপেক বলেন, এ দুর্ঘটনার সঙ্গে বিশেষ কোনো স্বার্থ জড়িত ছিল না। প্রেসিডেন্টের মোটর শোভাযাত্রাও বড় ধরনের বিঘ্ন ছাড়াই চলে যায়।

ডেলাওয়্যারের উইলমিংটনের পুনঃনির্বাচনী প্রচারাভিযানে অংশ নিয়েছিলেন বাইডেন।

 
এটি শেষে জিল বাইডেন আশপাশে জড়ো হওয়া লোকদের সঙ্গে বড়দিনের ছুটির শুভেচ্ছা বিনিমিয় করছিলেন। আর জো বাইডেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ঠিক ওই সময়ই দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় উভয় যান ক্ষতিগ্রস্ত হয়।

 
পরে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের দ্রুত সরিয়ে নেন নিরাপত্তাকর্মীরা। আর বাইডেন উইলমিংটনের বাসভবনের দিকে রওনা হন।