NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফিনল্যান্ডের সঙ্গে ‘সমস্যা’ নিয়ে সতর্ক করলেন পুতিন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫০ এএম

ফিনল্যান্ডের সঙ্গে ‘সমস্যা’ নিয়ে সতর্ক করলেন পুতিন

এ বছরের শুরুতে সম্মিলিত প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগদানের পর প্রতিবেশী ফিনল্যান্ডের সঙ্গে ‘সমস্যা’ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন। রবিবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে রুশ নেতা বলেছেন, মস্কো প্রতিক্রিয়া হিসেবে উত্তর-পশ্চিম রাশিয়ায় একটি নতুন সামরিক জেলা তৈরি করবে।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ড এক হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত ভাগ করে। ইউক্রেনে মস্কোর আক্রমণ চলার মধ্যে এই বছরের এপ্রিলে দেশটিতে ন্যাটো জোটে যোগ দেয়।

 
ক্রেমলিনের ইউক্রেন অভিযান ন্যাটোর পূর্ব প্রান্তে রুশ আগ্রাসনের ভয়কে পুনরায় জাগিয়ে তুলেছে।

 

পুতিন একটি রাষ্ট্রীয় টিভির সাংবাদিককে বলেছেন, ‘তারা (পশ্চিমা বিশ্ব) ফিনল্যান্ডকে ন্যাটোতে টেনে এনেছে। তাদের সঙ্গে কি আমাদের কোনো বিরোধ ছিল? বিংশ শতাব্দীর মাঝামাঝি আঞ্চলিক সমস্যাসহ সব বিরোধ অনেক আগেই সমাধান করা হয়েছে।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘সেখানে কোনো সমস্যা ছিল না।

 
তবে এখন সমস্যা হবে। কারণ আমরা লেনিনগ্রাদ সামরিক জেলা তৈরি করব এবং সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ সামরিক ইউনিটকে জড়ো করব।’

 

ফিনল্যান্ড এই সপ্তাহে রাশিয়ার সঙ্গে তার সীমান্ত আবারও বন্ধ করার সময় পুতিনের মন্তব্যগুলো এলো। হেলসিঙ্কি তার সীমান্তে অভিবাসী সংকটের আয়োজনের অভিযোগ এনেছে।

 

 

ন্যাটোতে হেলসিঙ্কির যোগদানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। পুতিন আরো বলেছেন, ন্যাটোর সদস্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার যুদ্ধ করার কোনো কারণ নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই মাসে বলেছিলেন, মস্কো যদি ইউক্রেনে সফল হলেও তারা ‘থামবে না’।

ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘রাশিয়ার বিষয়ে মিথ্যা নীতির ন্যায্যতা প্রমাণ করা বাগাড়ম্বর।’ তাঁর মতে, ন্যাটো দেশগুলোর সঙ্গে যুদ্ধ করতে মস্কোর ‘কোনো আগ্রহ নেই—ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক বা সামরিক দিক দিয়ে।