NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নড়াইলে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪১ এএম

নড়াইলে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন


ফরহাদ খান, নড়াইল : পূর্বশত্রুতার জের ধরে নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের কৃষক রাজু শেখ (২২) হত্যাকান্ডের ঘটনায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ কেরামত আলী এ আদেশ দেন। নিহত রাজু শেখ কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের সালাম শেখের ছেলে।
কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের বুলু শেখ, দাউদ শেখ, নাসিম শেখ, সেকোন শেখ, কুট্টি শেখ, শামীম শেখ ও দুল মিয়া শেখ। রায় ঘোষণার সময় পাঁচজন আসামি আদালতে উপস্থিত থাকলেও শামীম ও দুল মিয়া শেখ পলাতক রয়েছেন।  
তবে এ মামলার আরেক আসামি মোসলেম শেখ মুসা মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।  
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল বিকেলে রাজু শেখ কলাবাড়িয়া হাটে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নলিয়া নদীর পূর্বপাড়ে কেরামতের দোকানের কাছে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা রাজু শেখকে কুপিয়ে হত্যা করে। 
এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ বাদী হয়ে ওই বছরের ২ মে (২০০৪) নড়াগাতী থানায় আটজনের নামে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।