NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

জীবিকার জন্য বিদেশে টয়লেট পরিস্কার করতেন শাহরুখের এই নায়িকা!


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

জীবিকার জন্য বিদেশে টয়লেট পরিস্কার করতেন শাহরুখের এই নায়িকা!

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করা মানেই ক্যারিয়ারের সোনালী যুগে পদার্পন। সেই অভিনেত্রীর তারকাখ্যাতি হয়ে যায় আকাশছোঁয়া। দীপিকা পাড়ুকোন থেকে আনুশকা শর্মা- এমন বহু অভিনেত্রী আছেন, যাদের বলিউডে অভিষেক হয়েছে শাহরুখ খানের বিপরীতে। বর্তমানে তাঁরা হিন্দি সিনেমার প্রথম শ্রেনীর নায়িকা।

 
এমনই আরও একজন অভিনেত্রী আছেন, যার বলিউডে অভিষেক হয়েছিল কিং খানের বিপরীতে। তিনিও আজ সুপরিচিত তারকা। যদিও তাঁর জন্ম পাকিস্তানে, তবে শাহরুখের সঙ্গে অভিনয় করেই বিশ্বব্যাপী তারকাখ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী। তবে তাঁর সিনেমা জগতে আসাও ছিল একেবারে অপ্রত্যাশিত।
 
এমনকী নিজের পেট চালাতে একসময় টয়লেটও পরিষ্কার করেছেন তিনি!

 

তবে সেসব দিন পেরিয়ে আজ সেই অভিনেত্রী প্রতিষ্ঠিত। বলছিলাম অভিনেত্রী মাহিরা খানের কথা।

1
অভিনেত্রী মাহিরা খান

মাহিরা খানকে এখনও পর্যন্ত একটিমাত্র সিনেমাতেই দেখা গেছে শাহরুখের বিপরীতে। সেই সিনেমা বক্স অফিসে সুপারহিট হওয়ার পর থেকেই তিনি বলিউডে তথা ভারতে পরিচিতি লাভ করেছেন।

 
মূলত তিনি পাকিস্তানের বাসিন্দা। পাকিস্তানের একাধিক সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজে অভিনয় করেছেন মাহিরা। তবে অনেকেই হয়তো জানেন না, পাকিস্তানের সেই নামী অভিনেত্রীই একসময় বিদেশে পড়তে গিয়ে টয়লেট পরিষ্কারের কাজ করতেন!

 

বিষয়টি জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। এর আগে একটি পাকিস্তানি ম্যাগাজিন ফিউশা’র সঙ্গে একটি সাক্ষাৎকারে মাহিরা জানিয়েছিলেন, ১৭ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য ক্যালিফোর্নিয়ায় গিয়েছিলেন তিনি। সেখানেই পেট চালানোর জন্য একসময় শপিং মলে ফ্লোর এবং টয়লেট পরিষ্কারের কাজ করতেন।

 
পড়াশোনার পাশাপাশি এই কাজ করেই রোজগার করতেন তিনি। মাহিরা সেই সাক্ষাৎকারে বলেন, ‘এতদিন বিষয়টি গোপনে রাখার পর আজ প্রকাশ্যে আনলাম কারণ সবার একথা জানা দরকার যে, আমি নিজের জীবনে কতটা কঠিন সময় পার করেছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে, সেখানে পৌঁছানো এত সহজ কাজ ছিল না।’

 

বর্তমানে পাকিস্তানের অন্যতম বিত্তশালী অভিনেত্রী মাহিরা খান। শাহরুখের বিপরীতে ‘রাইস’ সিনেমায় মাহিরার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। খুব শিগগিরই তাকে নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল ড্রামা দেখা যাবে। এর আগে পাকিস্তানের পাঞ্জাবি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। সেই সিনেমা ১০০ কোটি টাকা উপার্জন করেছিল বক্স অফিসে, যা পাঞ্জাবি সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথম। এ বছর দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী।