NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হামাস সংশ্লিষ্টদের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৯ পিএম

হামাস সংশ্লিষ্টদের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বুধবার হামাস ও ফিলিস্তিন ইসলামিক জিহাদের (পিআইজে) সঙ্গে যুক্ত অন্যতম নেতা এবং অর্থদাতাদের বিরুদ্ধে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

অফিশিয়াল বিবৃতি অনুসারে, সমন্বিত ‘নিষেধাজ্ঞার লক্ষ্য সম্পদ জব্দ করা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে হামাসকে বিচ্ছিন্ন করা’।

নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া সাত ব্যক্তির মধ্যে হামাসের সহপ্রতিষ্ঠাতা মাহমুদ জাহার এবং হামাসের বহিরাগত সম্পর্কের প্রধান আলি বারাকা রয়েছেন, যিনি ৭ অক্টোবরের হামলাকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন এবং জিম্মিদের ন্যায্যতা দিয়েছিলেন। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত আরেকটি গ্রুপ ফিলিস্তিনি ইসলামিক জিহাদের একজন নেতার ওপরও এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে।

 

 

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন, ‘গাজায় হামাসের কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ওপর আজকের নিষেধাজ্ঞা তাদের অর্থায়নের পথ বন্ধ করে দেবে এবং তাদের আরো বিচ্ছিন্ন করবে।’

ব্রিটিশ এ মন্ত্রী আরো বলেন, ‘আমরা একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধানে পৌঁছনোর জন্য অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাব, যাতে ইসরায়েলি এবং ফিলিস্তিনিরা শান্তিতে বসবাস করতে পারে।’

৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল আকাশ ও স্থল থেকে গাজা উপত্যকায় বোমাবর্ষণ করছে, অবরোধ আরোপ করেছে এবং স্থল অভিযান চালিয়েছে।

 
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১৮ হাজার ৬০৮ ফিলিস্তিনি নিহত এবং ৫০ হাজার ৫৯৪ জন আহত হয়েছে।

 

অন্যদিকে ইসরায়লি সরকারের পরিসংখ্যান অনুসারে, হামাসের হামলায় ইসরায়েলি নিহতের সংখ্যা প্রায় এক হাজার ২০০। পাশাপাশি জিম্মি রয়েছে ১৩৯ জন।

জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার গাজায় মানবিক যুদ্ধবিরতির দাবিতে ব্যাপক ভোট পড়েছে।

 
পক্ষে ১৫৩টি এবং বিপক্ষে ১০টি পড়ে। অনুপস্থিতি ছিল ২৩টি ভোট।