NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

হৃতিক ও জুনিয়র এনটিআরকে নিয়ে ফেব্রুয়ারিতে শুরু ‘ওয়ার ২’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০১ এএম

হৃতিক ও  জুনিয়র এনটিআরকে নিয়ে ফেব্রুয়ারিতে শুরু ‘ওয়ার ২’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে দাপট দেখিয়েছিল। এই ছবির মূল চরিত্রে ছিলেন হৃতিক রোশন ও টাইগার শ্রফ। এরপর যশরাজ স্পাই ইউনিভার্স ঘোষণা দেন  ‘ওয়ার ২’ নির্মাণের।  ‘টাইগার ৩’ মুক্তি পাওয়ার পর থেকেই ‘ওয়ার ২’ নিয়ে উন্মাদনার পারদ বেড়ে গেছে।

 
এরমধ্যেই জানা গেল,  শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘ওয়ার ২’ সিনেমার শুটিং।

 

এবার হৃতিক রোশনের সঙ্গে থাকবেন জুনিয়র এনটিআর। জানা গিয়েছে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে সিনেমার কাজ। তবে হৃতিক ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করলেও জুনিয়র এনটিআর যোগ দেবেন এপ্রিল বা মার্চ মাস থেকে।

 

 

ভারতীয় গণমাধ্যম, পিঙ্কভিলার প্রতিবেদনে জানানো হয়েছে জুনিয়র এনটিআর বর্তমানে জাহ্নবী কাপুরের সঙ্গে ‘দেবারা’ ছবির শুটিং করছেন। এই ছবির কাজ শেষ হওয়ার পর তিনি ওয়ার ২ ছবির শুটিংয়ে যোগ দেবেন। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই এই ছবির শুটিং শেষ হয়ে যাবে বলেই জানা গিয়েছে। মার্চ বা এপ্রিল থেকে ওয়ার ২ ছবিটির কাজ শুরু করবেন তিনি।

 

 

তবে হৃতিক রোশন আগামী ফেব্রুয়ারি মাস থেকেই ওয়ার ২ এর কাজ শুরু করে দেবেন। এদিকে, হৃতিকের আসন্ন সিনেমা ‘ফাইটার’। যেটি মুক্তি পাবে আগামী বছরের ২৬ জানুয়ারি। এই ছবিটিও সিদ্ধার্থ আনন্দের। ধারণা করা হচ্ছে ‘ফাইটার’মুক্তির সকল কার্যক্রম সম্পন্ন করেই ‘ওয়ার ২’এর কাজ ধরবেন নির্মাতা।

 

 

যশরাজ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি হল ‘ওয়ার ২’। ইতিমধ্যেই ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’মুক্তি পেয়েছে। এবার পালা ‘ওয়ার ২’এর।  ‘ওয়ার’ছবিটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত এই ছবিটি বক্স অফিসে তখন ৩০০ কোটির উপর ব্যবসা করেছিল।