NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রোনালদোকে নেবে না চেলসিও


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৩ এএম

>
রোনালদোকে নেবে না চেলসিও

একে একে সব দরজাই যেন বন্ধ হয়ে আসছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। গেল সপ্তাহে বায়ার্ন মিউনিখ জানিয়ে দিয়েছিল, রোনালদো তাদের দলের জন্য নয়। এবার পর্তুগিজ এই মহাতারকার দরজা বন্ধ করে দিলো তার সম্ভাব্য আরেক ক্লাব চেলসিও। 

চলতি মাসের শুরুতেই রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডকে জানিয়ে দিয়েছিলেন, ভালো প্রস্তাব এলে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই ইউরোপীয় সংবাদ মাধ্যম সরব তার দলবদলের খবরে। 

সম্ভাব্য গন্তব্য হিসেবে দেখা হচ্ছিল বায়ার্ন মিউনিখ, চেলসি আর ন্যাপোলিকে। পিএসজির নামও উচ্চারিত হচ্ছিল কম-বেশি। তবে এই তালিকা থেকে শুরুতেই বাদ পড়ে বায়ার্ন মিউনিখের নাম। দলটির প্রধান কার্যনির্বাহী অলিভার কান জানিয়ে দিয়েছিলেন, রোনালদোকে নেওয়ার ইচ্ছা নেই তার দলের। জার্মান ম্যাগাজিন কিকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোনালদোকে আমি ভালো চোখেই দেখি। আমার মতে ইতিহাসের অন্যতম সেরা সে। তবে তাকে দলে ভেড়ানোটা মোটেও আমাদের দর্শনের সঙ্গে খাপ খায় না।’ এরপর পিএসজিও রোনালদোকে নিতে অপারগতা প্রকাশ করে। 

এবার চেলসিও ধরল একই পথ। দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, চেলসি কোচ থমাস টুখেল তাকে দলে ভেড়ানোর কথা ভাবছেন না। যদিও নতুন মালিক টড বয়েলির সঙ্গে কথা চলছে রোনালদোর এজেন্ট জর্জ মেন্দেজের। তবে তাকে দলে ভেড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে টুখেলের কাছ থেকেই। যার মত এখন রোনালদোর বিপক্ষেই, ফলে চেলসিতে তার যাওয়া এখন অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে।