NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে পশ্চিম থাইল্যান্ডে এই বাস দুর্ঘটনা ঘটে। রাজধানী ব্যাংকক থেকে দক্ষিণে সোংখলা প্রদেশে যাওয়ার সময় প্রচুয়াপ খিরি খান প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। প্রচুয়াপ খিরি খান প্রদেশটি থাইল্যান্ড উপসাগর এবং মায়ানমারের মধ্যে উপকূলীয় অংশে অবস্থিত।

 

 

একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে তখন ৪৯ জন যাত্রী ছিল। বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে হাট ওয়ানাকর্ন ন্যাশনাল পার্কের কাছে একটি গাছে ধাক্কা দেয়। দেশটির হুয়ে ইয়াং থানার সুপারিনটেনডেন্ট কর্নেল উইরাপাট কেতেসা বলেছেন, ‘আমরা ধারণা করছি চালক হয়তো ঘুমিয়ে পড়েছিল।’ তিনি আরো বলেন, দুর্ঘটনা থেকে চালক বেঁচে গেছে।

 
 

 

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা পুলিশ এখনও তদন্ত করছে। নিহতদের বেশিরভাগই থাই এবং কয়েকজন বার্মিজ বলে জানা গেছে। সাওয়াং রুংরুয়েং রেসকিউ ফাউন্ডেশনের মতে, প্রায় ৩৫ জন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী থাইপিবিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটির সামনের অংশ উড়ে যায়।

 
একটি বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।