NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আসাল’র ভূয়সী প্রসংশা করলেন ইউএস সিনেটর ক্রিস্টিন জিলিব্রান্ড


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:২৩ পিএম

আসাল’র ভূয়সী প্রসংশা করলেন ইউএস সিনেটর ক্রিস্টিন জিলিব্রান্ড

আসাল’র ভূয়সী প্রসংশা করলেন ইউএস সিনেটর ক্রিস্টিন জিলিব্রান্ড। তিনি বলেন, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) ইমিগ্রান্ট কমিউনিটির ঐক্য প্রতিষ্ঠা ও তাদের এগিয়ে নিতে কাজ করছে। দক্ষিন এশিয়ার প্রবাসীরা পরিশ্রমী। পরিবার বান্ধব এই কমিউনিটি আমেরিকান সোসাইটিতে ব্যাপক অবদান রাখছে। দিনদিন তারা মূলধারার রাজনীতিতে শক্তিশালী অবস্থান গড়ে তুলছে। আসাল এশিয়ান কমিউনিটির মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। নিজেদের ভয়েসকে আরও শক্তিশালী করতে সবাইকে ভোটার হওয়া ও ভোট দেবার জন্য আহবান জানান এই সিনেটর। শনিবার ২ ডিসেম্বর আসালের ১৬তম কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্রুকলিন ম্যারিয়ট হোটেলের কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাফ মেসবাহ উদ্দিন। অনুষ্ঠান মডারেটরের দায়িত্বে ছিলেন সাধারন সম্পাদক করিম চৌধুরী।

৪০ জনের মত কাউন্সিলম্যান, এসেম্বলিম্যান, স্টেট সিনেটর, নিউইয়র্ক সিটি কন্ট্রোলার সহ সহ আরও অনেক অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ৷ ৷ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে ও নিউইয়র্ক সিটির ১০ চ্যাপটারের পক্ষ থেকে বাংলাদেশী আমেরিকানগণ যোগদান করেন ৷ সন্মেলনে অন্যান্যদের সাথে ব্যক্তব্য রাখেন  তাহমিদুল হক,  মাসুদ রানা তপন, শরাফত হোসেন বাবু, সিনেটর জন লু্  ,  ইব্রাহিম বারো ভুইঁয়া ,মোঃ আলা উদ্দিন, হাসান আলী ও জনাব কবির ভূঞা ৷


অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড.নুরুন্নবী,সিটি কম্পট্রোলার ব্রাড ল্যান্ডার,জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান,নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, এসেম্বলিওম্যান কারিনা রেস, এসেম্বলিম্যান রন কিম,শরাফত হোসেন বাবু,মাসুদ রানা তপন, হাসান আলী ও গোলাম ফারুক শাহীন।