NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রেড এলার্টের তালিকাভূক্ত সন্ত্রাসীরা ঢুকছে যুক্তরাষ্ট্রে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:২১ এএম

রেড এলার্টের তালিকাভূক্ত সন্ত্রাসীরা ঢুকছে যুক্তরাষ্ট্রে

রেড এলার্টের সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবাধে প্রবেশ করছে। তা নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি উদ্বেগ প্রকাশ করেছে। এ সব সন্ত্রাসীরা অভ্যন্তরীন নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারা ধারণা করছেন গেল ২ বছরে হাজারেরও বেশি যুক্তরাষ্ট্রের ‘টেরোরিষ্ট ওয়াচলিস্টভূক্ত’ সন্ত্রাসীরা টেক্সাস, ক্যালিফোরনিয়া ও আরিজোনা সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। এরমধ্যে ২০২২সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে গ্রেফতার হয়েছে যুক্তরাষ্ট্রের তালিকাভূক্ত ১৬৯ জন সন্ত্রাসী। যারা ধরা পড়েনি তারা শহর থেকে শহরে ঘুরে বেড়াচ্ছে। তাদের ট্রেস করার সুযোগ নেই। মিশে গেছে সাধারন মানুষের ভেতর। অনায়াসেই তাদের সন্ত্রাসী কর্মকান্ডের শিকার হতে পারেন আমেরিকানরা। ২০২১ সালে ‘টেরোরিষ্ট ওয়াচলিস্টভূক্ত’ মাত্র ১৫ জন সন্ত্রাসী কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) সদস্যদের হাতে গ্রেফতার হয়েছিল। এখন তা ১১ গুণ বেড়েছে।

কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশনের কর্মকর্তারা বলছেন, গেল বছর সীমান্ত পথে ২০ লাখ মাইগ্রান্ট অবৈধভাবে প্রবেশ করেছে। তাদের মধ্যে কতজন সন্ত্রাসী ও ড্রাগ ডিলার তা বলা মুশকিল। সাধারন মানুষের সাথে মিশে তারা প্রবেশ করেছে। তবে ধারণা করা হচ্ছে তা সহ¯্রাধিকের ওপর। তারা আমেরিকান সোসাইটির জন্য মারাত্মক ক্ষতিকর। তাদের ট্রাকিং করা জরুরী। রিপাবলিকানরা বলছেন, প্রেসিডেন্ট বাইডেনের ‘ওপেন বর্ডার’ পলিসি আমেকিাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। অথচ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় ২০১৭-২০১৯ সময় সীমায় মাত্র ১১ জন তালিকাভূক্ত সন্ত্রাসী সীমান্ত দিয়ে প্রবেশকালে গ্রেফতার হয়েছিল।