NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

কাঁটা সরাইতে গেলে তো আঘাত লাগবেই: মোশাররফ করিম


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:১৬ এএম

কাঁটা সরাইতে গেলে তো আঘাত লাগবেই: মোশাররফ করিম

‘কাঁটা সরাইতে গেলে তো একটু আঘাত লাগবেই মোবারক। আমার নাম মোবারক হোসেন ভুঁইয়া। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। পেশায় আইনজীবী।

 
মানুষের জীবনে ভালো-মন্দের সঙ্গে, সত্য-মিথ্যার সঙ্গে পরিচয় শিশুকালেই হয়ে থাকে; আব্বা-আম্মার হাত ধরে। আমার ক্ষেত্রেও তা-ই হয়েছে, কিন্তু একটু অন্য রকমভাবে।’এভাবেই এক ভিডিও বার্তায় হাজির হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। ওটিটি প্ল্যাটফরম ‘হইচই’-এ আসতে যাচ্ছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘মোবারকনামা’।
 
সেই সিরিজটির প্রমো প্রকাশিত হয়েছে গতকাল।

 

t6t
‘মোবারকনামা’র দৃশ্যে শবনম ফারিয়া ও মোশাররফ করিম

১ মিনিট ৪৯ সেকেন্ডের এই প্রমোতে দেখানো হয়েছে ‘মোবারকনামা’র কিছু দৃশ্য এবং সঙ্গে ছিল মোশাররফ করিমের কিছু বার্তা। এই অভিনেতাকে বলতে শোনা যায়, ‘জীবনে পাওয়া না পাওয়ার ভিড়ে একটা জিনিসকেই আঁকড়ে ধরে আছি। সেটা হলো সত্য ও সততা।

 
সত্যের পথ থেকে একমুহূর্তও বিচ্যুত থাকতে চাই না। মিথ্যার ধবংস খুব মারাত্মক। কতটা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি, সেটা আসল বিষয় না। আমি সত্যের পক্ষে আছি কি না, সেটাই আসল বিষয়। সারাটা জীবন আমি সত্যকে অবলম্বন করে চলেছি, সত্যই আমাকে এগিয়ে নিয়েছে।
 

 

tttuyui
‘মোবারকনামা’র দৃশ্যে জেনি ও শাহনাজ সুমি 

‘মোবারকনামা’ নির্মাণ করেছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। আট পর্বের এই সিরিজে আইনজীবীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। সিরিজটিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন শবনম ফারিয়া, জেনি, শাহনাজ সুমিসহ অনেকে। আগামী ২১ ডিসেম্বর এটি মুক্তি পাবে।