NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

নারী বিগ ব্যাশে আবারও শিরোপা অ্যাডিলেড স্ট্রাইকার্সের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৪ এএম

নারী বিগ ব্যাশে আবারও শিরোপা অ্যাডিলেড স্ট্রাইকার্সের

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট নারী বিগ ব্যাশের এবারের আসরের শিরোপা জিতেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। গতবারও শিরোপা ঘরে তুলেছিল অ্যাডিলেড। উত্তেজনা ছড়ানো লো-স্কোরিং ফাইনালে ব্রিসবেন হিটকে ৩ রানে হারিয়েছে তারা।

অ্যাডিলেড ওভালে আগে ব্যাট করে ৫ উইকেটে ১২৫ রানে শেষ হয় অ্যাডিলেডের ইনিংস।

 
দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন ব্রিসবেনের বোলাররা। অ্যাডিলেডের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেছেন লরা উলভার্ড। তালিয়া ম্যাকগ্রার ব্যাট থেকে এসেছে ৩৮। নিকোলা হ্যানকক ৩টি উইকেট নিয়েছেন।
 

 

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ রান তুলতে ৪ উইকেট হারায় ব্রিসবেন। ১৩তম ওভারে জোড়া উইকেট নেন তালিয়া ম্যাকগ্রা। পরপর দুই বলে ফেরান মিনন ডু প্রিজ ও লরা হ্যারিসকে। তাতে ম্যাচে ফেরে অ্যাডিলেড।

 
এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ব্রিসবেন।

 

তাতে শেষ ওভারে ১৩ রানের সমীকরণের সামনে দাঁড়ায় ব্রিসবেন। শেষ ওভারে অ্যামেন্ডা-জেড ওয়েলিংটন ২ উইকেট তুলে নিয়ে ব্রিসবেনকে সমীকরণ মেলাতে দেননি। ম্যাচসেরাও হয়েছেন তিনি। আসরের সেরা খেলোয়াড় হয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার চামারি আতাপাত্তু।

 
সিডনি থান্ডারের হয়ে ব্যাট হাতে ৫৫২ রানের পাশাপাশি বল হাতে ৯ উইকেট নিয়েছেন তিনি।