NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৯ উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৭:০২ পিএম

৯ উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: গায়ানার প্রভিডেন্স পার্ক স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ৯ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। টস হেরে ব্যাট করতে নেমে সফরকারীদের সামনে ১০৯ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেট হারিয়ে ১৭৬ বল হাতে রেখে বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।  

শুরুতে বোলারদের দারুণ বোলিং। স্পিনাররা উইকেট নেন নিয়মিত বিরতিতে। এতে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে গুটিয়ে দেওয়া যায়। পরে ব্যাটাররাও খেলেন দেখেশুনে। ব্যাট-বলের এমন পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।  

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ১০৮ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের স্পিনের সামনে কোনোভাবে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয়রা। ৩৫ ওভারে সব কয়টি উইকেট হারায় তারা।

 

ব্যাটিংয়ে নেমে দেখেশুনে খেলে ধীর গতিতে রান তুলতে থাকে ক্যারিবীয়রা। ফলে পাওয়ার প্লেতে কোনো উইকেটের দেখা পান না টাইগাররা। তবে পাওয়ার প্লের ঠিক পরের ওভারে তৃতীয় বলে সাফল্য পান মোসাদ্দেক হোসেন। বলের লাইন বুঝতে ভুল হওয়ায় বোল্ড হন কাইল মেয়ার্স। ৩৬ বলে ১৭ রান করেন তিনি।  

দ্বিতীয় সাফল্যের জন্যও ‍খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ১৪তম ওভারের শেষ বলে সামারাহ ব্রুকসকে বোল্ড করেন নাসুম আহমেদ। ১৩ বল খেলে ৫ রান করেই আউট হন এই ক্যারিবীয় ব্যাটার।  

ওয়েস্ট ইন্ডিজ স্কোরকার্ডে আর ৫ রান যোগ করার আগেই শাই হোপের উইকেট নেন নাসুম। জীবন পেয়ে ৪৫ বলে ১৮ রানের বেশি করতে পারেননি হোপ। এক বল পর ০ রানে নিকোলাস পুরানকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট নেন নাসুম।  

এরপর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে অলআউট হতেও আর বেশি সময় লাগেনি ওয়েস্ট ইন্ডিজের। একে একে ব্রেন্ডন কিং, আলজেরি জোসেফ, রোমারিও শেফার্ড ও গুদাকেশ মতিকে আউট করেন তিনি। ৩৫ ওভারেই অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে ২৪ বলে সর্বোচ্চ ২৫ রান করে অপরাজিত থাকেন কিমো পল।  

৮ ওভারে ১ মেডেনসহ ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১০ ওভার ৪ মেডেনে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।  

এর আগে, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল।