NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

কন্যাসন্তানের মা হলেন শুভশ্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩২ এএম

কন্যাসন্তানের মা হলেন শুভশ্রী

সব জল্পনার অবসান ঘটিয়ে কন্যাসন্তানের জন্ম দিলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। আজ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। রাজ চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই খবর দিয়ে লিখেছেন, ‘আমাদের বাড়ি দুটি মিষ্টি ছোট ভালোবাসায় পূর্ণতা পেল। আমরা অত্যন্ত আনন্দিত! আমাদের ছোট্ট রাজকুমারীর জন্য অনেক ভালোবাসা এবং আশীর্বাদ চাই।

 

 

চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার সুখবর জানিয়েছিলেন রাজ এবং শুভশ্রী। তখনই চার মাস কেটে গিয়েছিল। সে সময় কাজ ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সে সময় ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিংও করছিলেন তিনি।

 
শুভশ্রী বরাবরই বলে এসেছেন তাদের দুটি সন্তান চাই।

 

এর আগে আজ সকালে হাসপাতালে যাওয়ার সময় শুভশ্রীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রাজ চক্রবর্তী লিখেছেন, ‘ভেরি গুড মর্নিং’। স্বামী-স্ত্রী দুজনের হাতের আঙুল শুভশ্রীর বেবি বাম্পের দিকে ছিল! হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার আগে এই ছবি তোলেন তারা। এর পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।

 

 

২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী। তারপর করোনা পরিস্থিতির সময় প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান।